শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪০ পিএম, ২০২২-০৩-২২
ভারতে ফের পেট্রল, ডিজেল ও এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে লিটার প্রতি দাঁড়িয়েছে ১০৫.৫১ টাকা। ৮৩ পয়সা বেড়ে লিটার প্রতি ডিজেলের দাম হয়েছে ৯০.৬২ টাকা। এদিকে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির তেল, গ্যাস ও জ্বালানি বিষয়ক সংস্থা পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন।
এর আগে গত রোববার (২০ মার্চ) শিল্পক্ষেত্রে ডিজেলের দাম লিটারে ২৫ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু পেট্রল পাম্পে ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। সেদিন রাজধানী নয়া দিল্লিতে পেট্রল পাম্পে এক লিটার ডিজেলের দাম ছিল ৮৬ টাকা ৬৭ পয়সা। আর শিল্পক্ষেত্রে এই দাম ছিল ১১৫ টাকা। মুম্বাইয়ে ডিজেলের দাম ছিল ১২২ টাকা ৫ পয়সা।ইউক্রেনে সামরিক অভিযানের পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার ফলে বিশ্ব বাজারে তেলের দাম বাড়তে শুরু করে।
এতে করে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত বিপাকে পড়ে। বিশেষেজ্ঞরা ধারণা করেছিলেন যে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত বিশেষেজ্ঞদের ধারণাই সত্যি হলো। অবশ্য বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল।
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরের আয়োজিত কাদিয়ানী সম্প্রদায়ের মহাসম্মেলন এবং এতে ইহুদিদের ব্যা...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited